জীবননগরে ফেনসিডিল ও ইয়াবাসহ আটক ২

আপলোড তারিখঃ 2018-06-23 ইং
জীবননগরে ফেনসিডিল ও ইয়াবাসহ আটক ২ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ দুধবারী (৩৩) নামের এক যুবক আটক হয়েছে। গত বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ-৬ র‌্যাবের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা গ্রাম থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ জীবননগর থানায় মাদক, চোরাচালানসহ একাধিক মামলার আসামী জীবননগর উপজেলার কালা গ্রামের মৃত নুরুল বক্স বিশ্বাসের ছেলে দুধবারীকে আটক করে। এ ব্যাপারে জীবননগর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। একইদিনে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমানের নেতৃত্বে এএসআই সাজ্জাদ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার উথলী আমতলাপাড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে উথলী আমতলাপাড়ার মৃত. খেসমত আলীর ছেলে হাসানকে (৩৫) ৪ পিস ইয়াবাসহ আটক করে। এ ব্যাপারে জীবননগর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)