মেহেরপুরে ছাত্রী ধর্ষণকারী দাউদ আটক

আপলোড তারিখঃ 2018-06-22 ইং
মেহেরপুরে ছাত্রী ধর্ষণকারী দাউদ আটক ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের তাঁতি পাড়ায় (হঠাৎ পাড়া) ১০ বছরের শিশু কন্যাকে ধর্ষণকারী দাউদকে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। আটক ধর্ষক দাউদ শহরের তাঁতি পাড়ার কাসেদের ছেলে। গত বুধবার দিবাগত রাত ২টার দিকে পুলিশ তাকে আটক করে মেহেরপুর সদর থানা হেফাজতে নেয়। তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একটি ধর্ষনের মামলা হয়েছে। মামলাটি করেছেন ধর্ষিতার বাবা। যার মামলা নং-২৫, তারিখ ১৯-০৬-২০১৮। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, আটক দাউদকে আদালতে হাজির করা হবে। পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এস আই সাইদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গাংনী উপজেলার রাধিকা বালির মাঠ গ্রামে অভিযান চালায়। পুলিশ গ্রামে বসবাসকারী অভিযুক্ত দাউদের দুলাভাই মিয়ারুলের বাড়ি থেকে দাউদকে আটক করে। উল্লেখ্য, গত সোমবার রাত ১০ টার দিকে প্রতিদিনের মত ওই শিশু কন্যাকে (১০) তার বড় চাচার বাড়িতে ঘুমানোর জন্য বের হয়। এসময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা প্রতিবেশি দাউদ তাকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে তার বাড়িতে রাতভর ধর্ষণ শেষে সকালে ছেড়ে দেয়। ধর্ষিতার পরিবারের সদস্যরা রাতভর অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে অবশেষে মঙ্গলবার সকালে ওই কন্যাকে তারা খুঁজে পায়। পরে ধর্ষিতার বাবা বাদী হয়ে মেহেরপুর সদর থানায় মামলা করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)