জীবননগরে বিস্ফোরক ও চাঁদাবাজ মামলার আসামী গ্রেফতার

আপলোড তারিখঃ 2018-06-22 ইং
জীবননগরে বিস্ফোরক ও চাঁদাবাজ মামলার আসামী গ্রেফতার ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশের অভিযানে বিস্ফোরক ও চাঁদাবাজ মামলার দুই আসামীকে আটক হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে জীবননগর থানা পুলিশের অভিযানে উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের দেহাটি গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। আটককৃত আসামী দেহাটি গ্রামের দলিল উদ্দিন মেম্বারের ছেলে বিস্ফোরক ও চাঁদাবাজ মামলার আসামী আকাশ (২২) এবং একই গ্রামের নিকিরী পাড়ার মোজাম্মেল হকের ছেলে মিঠুকে আটক করে পুলিশ। এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান আটকের বিষয়টি স্বীকার করে জানান, গত বুধবার রাতে সন্তেষপুর যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এই ঘটনার সাথে এরা জড়িত থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। তাছাড়া আকাশের বিরুদ্ধে জীবননগর থানায় একটি বিস্ফোরক ও আকুল ইটভাটায় চাঁদা চাওয়ার বিষয়ে মামলা আছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)