জীবননগরে ইয়াবাসহ মাদক সম্রাট শাওন মোল্লা আটক

আপলোড তারিখঃ 2018-06-22 ইং
জীবননগরে ইয়াবাসহ মাদক সম্রাট শাওন মোল্লা আটক ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ মাদকব্যবসায়ী শাওন মোল্লা আটক হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে তাকে আটক করা হয়। জানা যায়, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমানের নেতৃত্বে জীবননগর থানার এএসআই সাজ্জাদ, এএসআই বিশ্বনাথ, এএসআই বশির সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রাম থেকে ৫১ পিস ইয়াবাসহ জীবননগর থানায় মাদক, চোরাচালানসহ একাধিক মামলার আসামী জীবননগর পৌরসভার ৪নং ওয়ার্ডের দৌলৎগঞ্জপাড়ার সিরাজুল ইসলামের ছেলে সালাউদ্দিন ওরফে শাওন মোল্লাকে (৩২) আটক করে পুলিশ। এ ব্যাপারে জীবননগর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)