চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দূর্ঘটনায় আহত ৩

আপলোড তারিখঃ 2018-06-22 ইং
চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দূর্ঘটনায় আহত ৩ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দূর্ঘটনায় তিনজন গুরুতর জখম হয়েছে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গার পৃথক তিনটি স্থানে এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় আহতরা হলেন- গাংনী ডিগ্রী কলেজপাড়ার আব্দুল রশিদের ছেলে রুবেল হোসেন (৩২), আলুকদিয়ার রাজু (২৫) ও কুতুবপুর মানিকপাড়ার নজির আহম্মেদের ছেলে জুলফিকার (৪৮)। জানা যায়, জখম রুবেল হোসেন গতকাল বিকালে ঝিনাইদহ থেকে বন্ধুদের সাথে নিজ বাড়িতে ফেরার পথে চুয়াডাঙ্গার শহীদ আবুল কাশেম সড়কে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় এক পথচারী হঠাৎ তার মোটরসাইকেলের সামনে চলে আসলে পথচারিকে বাঁচাতে যেয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপর পড়ে যেয়ে গুরুতর জখম হয়। এ সময় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদরে ভর্তি করা হয়। অপরদিকে, চুয়াডাঙ্গা ভালাইপুরে মোটরসাইকেল নিয়ে গরুর সাথে ধাক্কা মারলে রাজু নামের এক যুবক আহত হয়। আহত রাজুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, চুয়াডাঙ্গার শিয়ালমারী গরুর হাটে গরু কিনতে যেয়ে লাটা হাম্বারের ধাক্কায় গুরুতর জখম হয় কুতুবপুর মানিকপাড়ার নজির আহম্মদের ছেলে জুলফিকার। এসময় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)