দামুড়হুদার বিষ্ণপুরে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

আপলোড তারিখঃ 2018-06-22 ইং
দামুড়হুদার বিষ্ণপুরে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার বিষ্ণপুর মাঝেরপাড়ায় সাপের কামড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। জানা যায়, বৃহস্পতিবার বিকালে বিষ্ণপুরের মাঝের পাড়ার আলফা উদ্দীনের স্ত্রী সালেহা বেগম (৬০) নিজ বাড়িতে ঘরের মাটির মেঝেতে ইদুরের গর্ত বন্ধ করার সময় গর্তের ভিতরে থাকা একটি বিষধর সাপ তার হাতে কামড়ে দেয়। এ সময় সাপের কামড় বুঝতে পেরে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় একটি ওঁঝার কাছে নিয়ে যায়। অবস্থার কোন উন্নতি না হওয়ায় পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসাপাতলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)