চুয়াডাঙ্গায় ভটভটির ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

আপলোড তারিখঃ 2018-06-21 ইং
চুয়াডাঙ্গায় ভটভটির ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আলমসাধুর ধাক্কায় রফিকুজ্জামান ওরফে শুকুর আলি নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার জোরগাছা হাজিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহত রফিকুজ্জামান ওরফে শুকুর আলি(৬৫) আলমডাঙ্গা উপজেলার বারাদি ইউনিয়ানের আঠারখাদা গ্রামের  মসজিদপাড়ার মৃত তাহাজ উদ্দিন বিশ্বাসের ছেলে।জানা যায়, বৃহস্পতিবার ুপুরে রফিকুজ্জামান শুকুর আলি বাইসাইকেল যোগে বাড়ি থেকে উপজেলার পুটিমারি গ্রামে আত্মীয় বাড়ি বেড়াতে যাচ্ছিল। পথিমধ্য জোরগাছা গ্রামের হাজিপাড়া নামক স্থানে পৌছালে একটি ভটভটি পিছন কি থেকে ধাক্কা দেয়। ছিটকে পাঁকা রাস্তায় পড়ে গুরুতর আহত হয়।গ্রামবাসী উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের লাশ মর্গে রাখা আছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)