চুয়াডাঙ্গায় সাংবাদিক পরিচয়ে রনি ও বিপ্লবের প্রতারণা!

আপলোড তারিখঃ 2018-06-21 ইং
চুয়াডাঙ্গায় সাংবাদিক পরিচয়ে রনি ও বিপ্লবের প্রতারণা! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক পরিচয়ে রনি ও বিপ্লব নামের দুই ব্যক্তি বিভিন্ন হুমকী দিয়ে প্রতারণা করে ১০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। গতকাল রাত ৮টায় দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের দলকা লক্ষিপুর গ্রামের সিদ্দিক মল্øিকের মেয়ে রুশিয়া খাতুন (৩৫) এই অভিযোগ দায়ের করেন। রুশিয়া খাতুন তার লিখিত অভিযোগপত্রে উল্লেখ করেন, আমার স্বামীর সাথে আমার বনিবনা না থাকায় আমি আমার পিতার বাড়িতে বসবাস করি। গত মঙ্গলবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা শহরের রেল বাজারে সাংবাদিক পরিচয়ে রনি ও জ্বীনতলা মল্লিকপাড়ার মৃত. জয়নাল আবেদীন ওরফে জীবন মাষ্টারের ছেলে বিপ্লবের সাথে পরিচয় হয়। তারা আমাকে বলে যে, তাদের ২০ হাজার টাকা দিলে তারা আমার পারিবারিক সমস্যা সমাধান করে দেবে। আমি তাদের কথায় রাজি না হলে তারা আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে। পরবর্তীতে বুধবার বেলা ১১টার দিকে রেল বাজারে অভিযুক্তরা আমার নিকট হতে ১০ হাজার টাকা গ্রহণ করে আমাকে ভুল বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। এরপর তারা আমার সাথে আর কোন যোগাযোগ করিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)