মেহেরপুরে আলগামন উল্টে ৩ সবজী ব্যবসায়ী আহত

আপলোড তারিখঃ 2018-06-21 ইং
মেহেরপুরে আলগামন উল্টে ৩ সবজী ব্যবসায়ী আহত ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের বিলকোলার মোড় নামক স্থানে স্যালো ইঞ্জিনচালিত আলগামন উল্টে ৩ সবজী ব্যবসায়ী আহত হয়েছে । আহতরা হলেন- সদর উপজেলার বর্ষিবাড়িয়া গ্রামের অজিজুল্লার ছেলে শাহাদৎ (৬৪), আমিারুল (৫৯) ও ময়েজউদ্দিনের ছেলে মুজাল (৩৯)। আহতরা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৬টার দিকে বর্ষিবাড়িয়া গ্রামের সবজী ব্যবসায়ীরা পটল ভর্তি একটি আলগামনে চড়ে মেহেরপুরের দিকে আসছিল। আলগামনটি বিলকোলা মোড় নামক স্থানে পৌছালে আকস্মিকভাবে আলগামনের এক্সেল ভেঙ্গে আলগামনটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। সংবাদ পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের কর্মিরা দ্রুত ঘটনাস্থলে পৌছায় এবং আহতদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)