জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে

আপলোড তারিখঃ 2018-06-21 ইং
জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ছবির ক্যাপশন:
নারী মাদকব্যবসায়ীসহ আটক ২ : ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিল ও ইয়াবাসহ নারী মাদকব্যবসায়ীসহ দুইজন আটক হয়েছে। ফেন্সিডিল ও ইয়াবা উদ্ধার। গতকাল বুধবার সন্ধ্যায় জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমানের নেতৃত্বে জীবননগর থানার এ এস আই সাজ্জাদ, এ এস আই মিলন, এ এস আই আরিফ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মৃত. জাকির মন্ডলের স্ত্রী রেহেনা খাতুনকে (৪৫) ২৪ বোতল ফেন্সিডিল ও একই উপজেলার উথলী ইউনিয়নের উথলী মালোপাড়ার তারাচানের ছেলে মাদকব্যবসায়ী মুক্তার হোসেনকে (২০) ২৩ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। এ ব্যাপারে জীবননগর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)