আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১

আপলোড তারিখঃ 2018-06-21 ইং
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে স্টেশন এলাকা থেকে তারেক (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, আলমডাঙ্গার রেল স্টেশন থানার এসআই একরাম ও এএসআই মোস্তফা গোপন সংবাদ পেয়ে স্টেশন এলাকার গোডাউনের পাশ থেকে জেহালার মধু মন্ডলের ছেলে তারেক কে সন্ধ্যায় আটক করে। এ সময় তার কাছ থেকে ১০স পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ আরো জানায়, সে একজন মাদক ব্যবসায়ী। আটকের পর তার নামে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। আজ তাকে জেল হাজতে পাঠানো হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)