ছবির ক্যাপশন:
এই স্থানটি অবহেলিত অবস্থায় পড়ে ছিল দীর্ঘ বছর
আলমডাঙ্গা অফিস: জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি গতকাল বুধবার আলমডাঙ্গায় বধ্যভূমির দর্শনার্থীদের বসার জন্য টিন সেড নির্মাণ ও বসার জন্য সিমেন্টের চেয়ার নির্মাণ কাজের উদ্বোধন করেছেন। উদ্বোধনকালে হুইপ ছেলুন বলেন, ১৯৭১ সালে এই স্থানে পাক সেনারা নিরীহ বাঙ্গালীদের ধরে হত্যা পুতে রাখে। সারা বাংলাদেশে পাক আর্মিরা এভাবে বহু মানুষকে হত্যা করে। আজকে সেই সব মানুষের স্মৃতি সংরক্ষনের জন্যই বাংলাদেশের বহু স্থানে বধ্যভূমি নির্মাণ করা হয়েছে। আলমডাঙ্গার এই স্থানটি অবহেলিত অবস্থায় পড়ে ছিল দীর্ঘ বছর। মুক্তিযোদ্ধারা দাবী করে আসছিল এই স্থানটি সংরক্ষনের। আমি যেহেতু একজন মুক্তিযোদ্ধা, তাই তাদের দাবির সাথে একাত্মতা ঘোষনা করে এই বধ্যভূমি সংস্কারের কাজ হাতে নিই। বধ্যভূমি নির্মিত হলেও এখানে দর্শনার্থীদের বসার কোন ব্যবস্থা না থাকায় তাদের সুবিধার্থে এই সেড নির্মাণ ও বসার স্থায়ী চেয়ারের ব্যবস্থা করা হলো। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান, চেয়ারম্যান সমিতির সভাপতি হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টুসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
