নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের আকন্দবাড়িয়া স্কুলপাড়ার এক ষোড়শী (১৬ বছর বয়সী) কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্ক স্থাপন ও প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর থানায় প্রতারক আলমগীর হোসেন (২৫), তার পিতা আমিনুল ইসলামসহ চার জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। ওই কিশোরীর অভিযোগে বলা হয়েছে, আলমগীর হোসেনের সাথে দীর্ঘ ৪ বছর যাবত প্রেমজ সম্পর্ক ছিল তার। এ সম্পর্কের এক পর্যায়ে গত ১৬ জুন শনিবার রাত ৯টার দিকে আকন্দবাড়িয়া স্কুলপাড়ার জহিরের মেহগনি বাগানে উভয়ে দেখা করে। সেখানে কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে আলমগীর তাকে ধর্ষণ করে। ওই রাতে কিশোরীকে আলমগীর তার বাড়িতে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে কিশোরীর পিতা-মাতা ওই বাড়িতে যায় এবং ছেলের পিতা মাতা উভয়ের বিবাহ দেবে বলে ১০ দিনের সময় নির্ধারণ করে। ১০দিন সময় পার হওয়ার আগেই ওই ছেলেকে অন্যত্র বিয়ে দিয়ে দেয়া হয়েছে এবং কিশোরীর সাথে প্রতারণ করা হয়েছে মর্মে অভিযোগ করা হয়।
