পিটুকে চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র সংবর্ধনা

আপলোড তারিখঃ 2018-06-20 ইং
পিটুকে চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র সংবর্ধনা ছবির ক্যাপশন:
জেলা সেচ্ছাসেবক দলের নবনির্বাচিত সভাপতি শফিকুল ইসলাম নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্চাসেবক দল চুয়াডাঙ্গা জেলা শাখার সদ্য ঘোষিত কমিটির সভাপতি সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম পিটুকে সংবর্ধনা জানিয়েছে জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা রজব আলী সুপার মার্কেটস্থ দলীয় কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আবু বক্কার সিদ্দিক আবু, পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, মহিলা দলনেত্রী জাহানার পারভীন, চুয়াডাঙ্গা পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি রাফাতুল্লাহ মহলদার, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলু, পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি হাফিজুর রহমান মুক্ত, আব্দুল হান্নান, আব্দুল ওহাব, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম, মাসুদ রানা আপেল, মহাসিন আলী, তুহিন ইসলাম, রাজিব হাসান, শাহ জামাল, শাহাবুদ্দিন, মান্না দেওয়ান প্রমূখ। জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটুকে ফুলের তোড়া দিয়ে উষ্ণ সংবর্ধনা জানানো হয় এবং সেচ্ছাসেবক দলের সাথে জেলা বিএনপি’র কার্যক্রম নিয়ে সূদুর প্রসারী আলোচনা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)