চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দূর্ঘটনায় নারীসহ গুরুত্বর আহত-১১

আপলোড তারিখঃ 2018-06-20 ইং
চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দূর্ঘটনায় নারীসহ গুরুত্বর আহত-১১ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দূর্ঘটনায় ১১ জন গুরুত্বর আহত হয়েছে। গতকাল মঙ্গলবার পৃথক স্থানে এসকল দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন- চুয়াডাঙ্গা দৌলতদিয়াড় মাঝেরপাড়ার হাবিবুর রহমানের ছেলে হাকিম (১৮), খাদিমপুর ইউনিয়নের আলীয়ারপুর গ্রামের মন্ডলপাড়ার বদর আলীর ছেলে রিপন আলী (২৫), আলীয়ারপুর পার কৃষ্ণপুর-মদনার কাউসার আলীর ছেলে আলমগীর হোসেন (২২), কেষ্টপুর সড়াবাড়িয়া পূর্বপাড়ার সমশের আলীর ছেলে মোশা করিম (৪০), একই পাড়ার মৃত. মফেল মন্ডলের ছেলে আসাদ আলী (৩৫), কামারপাড়ার রুহুল আমিনের ছেলে হারুন আর রশিদ (২০), পালপাড়ার আব্দুল লতিফের ছেলে সেলিম (৫৫), ফরহাদ আলীর ছেলে নাজমুল (২৫), ইলিয়াস আলীর ছেলে সাঈদ (২৫), আইনাল আলীর ছেলে সাজু ও চুয়াডাঙ্গা আলুকদিয়া খেজুরতলাপাড়ার নবিছদ্দিনের স্ত্রী জোসনা খাতুন (২৬)। জানা যায়, চুয়াডাঙ্গা-দর্শনা-জীবননগর সড়কের উথলিতে বাইসাইলেক চালককে বাঁচাতে গিেেয় নিউ মর্ডাণ ডিলাক্স নামের একটি বাস সামনে থাকা আলমসাধুকে ধাক্কা দিলে আলমসাধু চালক ও যাত্রীসহ মোট ৮ জন গুরুত্বর জখম হয়। এ সময় তাদেরক উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গার দৌলতদিয়াড়ে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে গুরুত্বর আহত হন উভয় মোটরসাইকেল চালক হাকিম ও রিপন আলী। দুইটি মোটরসাইকেলের মুখোমুখি এ সংর্ঘষে উভয় মোটরসাইকেল চালকই গুরুত্বর জখম হয়। এ সময় স্থানীয়রাতাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। অপরদিকে, মঙ্গলবার বিকাল ৫টার দিকে চুয়াডাঙ্গার আলুকদিয়া খেজুরতলাপাড়া থেকে পাখিভ্যানযোগে চুয়াডাঙ্গার ভালাইপুরে যাওয়ার পথে পাখিভ্যানের চাকার সাথে বোরখা জড়িয়ে পাখিভ্যান থেকে ছিটকে রাস্তার উপর পড়ে গুরুত্বর জখম হয় জোসনা নামের এক নারী। এ সময় আহত জোসনাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)