জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ১০ ইউনিটের আংশিক কমিটি গঠন

আপলোড তারিখঃ 2018-06-19 ইং
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ১০ ইউনিটের আংশিক কমিটি গঠন ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় সভাপতি পিটু ও সাধারণ সম্পাদক তালহা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলাসহ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ১০ ইউনিটের আংশিক কমিটি গঠন করেছে কেন্দ্রীয় সংসদ। ঈদের দিন গত শুক্রবার স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কমিটি গঠন হওয়া জেলা গুলো হলো- চুয়াডাঙ্গা, পঞ্চগড়, ভোলা, বরগুনা, খাগড়াছড়ি, রাঙামাটি, পাবনা, রাজশাহী, রাজশাহী মহানগর ও বগুড়া। শফিকুল ইসলাম পিটুকে সভাপতি, সৈয়দ শরিফুল আলম বিলাসকে সিনিয়র সহ-সভাপতি, এম.এ তালহাকে সাধারণ সম্পাদক, মঞ্জুরুল জাহিদ ও হামিদ উদ্দিন বাবুকে যুগ্ম সাধারণ সম্পাদক ও শামীম হাসান টুটুলকে সাংগঠনিক সম্পাদক করে ৬ সদস্য বিশিষ্ট চুয়াডাঙ্গা জেলার আংশিক কমিটির অনুমোদন দিয়েছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল। নবনির্বাচিত নেতৃবৃন্দকে আগামী এক মাসের মধ্যে ঘোষিত ইউনিট কমিটির পূর্ণাঙ্গ তালিকা, একই সঙ্গে অধীনস্থ সব ইউনিট কমিটি গঠন করে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের কাছে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত ৬ জুন ২০ সাংগঠনিক জেলায় ও ১০ জুন ১০ সাংগঠনিক জেলায় স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)