দামুড়হুদায় হাসুয়ার কোপে শিশু রতন জখম

আপলোড তারিখঃ 2018-06-19 ইং
দামুড়হুদায় হাসুয়ার কোপে শিশু রতন জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদার পুরাতন বাস্তপুরের গলায় হাসুয়ার কোপে রতন (১২) নামের এক শিশু জখম হয়েছে। আহত রতন দামুড়হুদা পুরাতন বাস্তপুরের ফজলুর রহমানের ছেলে। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হামপাতালে ভর্তি করে। গতকাল সোমবার বিকাল ৩টার দিকে নিজ বাসার পাশের আমবাগানে এ ঘটনা ঘটে। ঘটনা সুত্রে জানা যায়, সোমবার বিকালে বাসার পাশের আমবাগানে খেলতে যায় রতন। খেলার সাথী অনেকে থাকলেও সৌরভের হাতে ছিল একটি হাসুয়া। সৌরভের হাতের হাসুয়াটি ছিল রতনের, যা সে খেলার সময় নিজ বাড়ি থেকে নিয়ে গিয়েছিল। খেলার এক সময় হাসুয়াটি সৌরভের কাছে দেয় রতন। এক পর্যায়ে রতন সৌরভের কিছুটা দূরে অবস্থান করলে সৌরভ হাসুয়াটি রতনের দিকে ছুড়ে মারে। এসময় হাসুয়াটি সরাসরি রতনের গলায় আঘাত করে। এতে রতনের গলার উপরের চামড়া ৬ইঞ্চি কেটে যায়। ঘাতক সৌরভ একই এলাকার ইমদাদুল হকের ছেলে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)