চুয়াডাঙ্গার দৌলতদিয়াড়ে গলায় ফাঁস দিয়ে যুবকরে আত্মহত্যা

আপলোড তারিখঃ 2018-06-19 ইং
চুয়াডাঙ্গার দৌলতদিয়াড়ে গলায় ফাঁস দিয়ে যুবকরে আত্মহত্যা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দৌলতদিয়াড় কোরিয়াপাড়ার নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে জীবন (১৮) নামের এক যুবক। গত রবিবার দুপুর ২টার দিকে নিজ বাড়ির সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে সে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পেরে ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় জীবনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মারা যায়। এ সময় তার লাশ চুয়াডাঙ্গা লাশ ঘরে রাখা হয় ময়নাতদন্তের জন্য। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জীবনের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গ হাউজে নেয়া হয়। জানা যায়, বিকাল ৩টার সময় লাশের ময়না তদন্ত শুরু হয়। ময়নাতদন্ত শেষে বিকাল ৪টার পর জীবনের লাশ পারিবারের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয় কবরস্থানে মাগরিবের নামাজের পর তার দাফনকার্য সম্পন্ন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)