জীবননগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৪ কম্পিউটার দোকানে অর্থদ-

আপলোড তারিখঃ 2018-06-15 ইং
জীবননগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৪ কম্পিউটার দোকানে অর্থদ- ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে কম্পিউটার গান ডাউনলোডের দোকানে অশ্লিল ভিডিও ছবি রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৪ দোকান মালিকের জরিমানা প্রদান করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর শহরের মকছেদ সুপার মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত মকছেদ সুপার মার্কেটে কম্পিউটার দোকান মালিকরা গান ডাউনলোডের নামে মোবাইল ফোনে নীল ছবির ব্যবসা করে চলেছে। যারফলে যুব সমাজ ধ্বংসসহ যুবকরা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ছে। এই তথ্যের ভিত্তিত্বে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর থানা পুলিশের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা মকছেদ সুপার মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় কম্পিউটারে অশ্লিল নীল ছবি ভিডিও রাখার অপরাধে সিনেমা অটোগ্রাফ আইন ১৯১৮/৬ এর ১ধারা এবং দন্ডবিধি ২৯২ ধারা (ক) এবং (ঙ)মতে মেমোরী জগতের মালিক শাকিল মোহাম্মদ রিয়াদকে ৫ হাজার টাকা, বাবু কম্পিউটারের মালিক বাবুকে ৫ হাজার টাকা, মুক্তার ইলেকট্রনিক্সের মালিক মুক্তার হোসেনকে ১০ হাজার এবং মেমোরী কালেকশনের মালিককে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)