ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে হিফজুল কোরআন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গা অফির্সাস ক্লাবে অর্ধদিনব্যাপী এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় চুয়াডাঙ্গা জেলার চারটি উপজেলার বিভিন্ন মাদ্রাসার কোরআন এ হাফেজ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগীতা শেষে প্রধান অতিথি থেকে পুরষ্কার বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে ছিলেন চুয়াডার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জসীম উদ্দীন, চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ বি এম রবিউল ইসলাম, সহকারি কমিশনার সিব্বির আহমেদ। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকারী দর্শনার হাফেজ তানজীমুল হককে পুরষ্কার হিসাবে দেয়া হয় নগদ ১০ হাজার টাকা, একটি কোরআন শরিফ ও পাগড়ী। দ্বিতীয় স্থান অধিকারী দর্শনার হাফেজ মোকারমবিল্লাহ নগদ ৫ হাজার টাকা, একটি কোরআন শরিফ ও পাগড়ী এবং তৃতীয় স্থান অধিকারী চুয়াডাঙ্গার হাফেজ কামরুল হুদাকে নগদ ৩ হাজার টাকা, একটি কোরআন শরিফ ও পাগড়ী। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক অংশগ্রহণকারী প্রতিযোগীকে দেয়া হয় শুভেচ্ছা পুরষ্কার। প্রতিযোগীতায় বিচারক হিসাবে ছিলেন চুয়াডাঙ্গা ফাজিল ডিগ্রি মাদ্রসার অধ্যক্ষ মাও. মীর জান্নাত আলী, দর্শনা রেল বাজার জামে মসজিদরে মুফতি হাফেজ গোলাম কিবরিয়া, কেদারগঞ্জ জামে মসজিদের হাফেজ আব্দুল মজিদ, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ বায়তুল আমান জামে মসজিদের মুফতি রুহুল আমিন ও চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের টিচার ট্রেইনার মাওলানা আমির হোসেন প্রমূখ।
