পুলিশ পরিচয়ে এরা কারা?

আপলোড তারিখঃ 2018-06-14 ইং
পুলিশ পরিচয়ে এরা কারা? ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: পুলিশ পরিচয়ে তল্লাশীর নামে পাসপোর্টধারী ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে দর্শনার পরানপুর এলাকার রাস্তায় নির্জন স্থানে সাদাপোশাকে পুলিশ পরিচয়দানকারী অস্ত্রধারীরা বির্বতকর পরিস্থিতিতে ফেলে একটি পরিবারকে। তবে থানা পুলিশ বা ডিবির কেউ এদিন ওই এলাকায় অভিযানে ছিল না বলে জানা যায়। অভিযোগে জানা যায়, ভারত থেকে জয়নগর চোকপোস্ট হয়ে বাংলাদেশে প্রবেশ করে চুয়াডাঙ্গা ফেরিঘাট রোডের বাসিন্দা পলাশ কুমার সাহার পরিবার। তাদেরকে সাথে নিয়ে ইজিবাইকযোগে দর্শনার পরানপুরের রাস্তা দিয়ে ফিরছিলেন তিনি। পথিমধ্যি একটি নির্জন জায়গায় সাধারণ পোশাকে কয়েকজন ব্যক্তি তাদের ইজিবাইকটির পথরোধ করেন। ইজিবাইকটি দাড়ানো মাত্র একজনকে নামিয়ে নিয়ে কোন কারণ ছাড়াই দেহ তল্লাশী করা হয়। কারণ জানতে চাইলে তারা বলে ‘আমরা ডিকি পুলিশ, আপনাদের কাছে কি আছে চেক করবো’। এ সময় তারা পলাশ কুমারের কাছে পাসপোর্ট দেখতে চাইলে তাদেরকে পাসপোর্ট দেখানো হয়। তারপরেও কোন কিছুর তোয়াক্কা না করে সাথে থাকা ব্যাগ-লাগেজ ও দেহ তল্লাশী করে তারা। এ ঘটনায় বেশ বির্বতকর পরিস্থিতিতে পড়তে হয় পরিবারটিকে। জেলা গোয়েন্দা শাখায় খোঁজ নিয়ে জানা যায় তাদের কোন টিম ওই অঞ্চলে তল্লাশী চৌকি বসায়নি। এরপর খোঁজ নেয়া হয় দর্শনা আইসিপি ও দামুড়হুদা থানায়। সেখান থেকেও জানানো হয় তাদের কোন টিম ওই অঞ্চলে ডিউটিতে নেই। তাহলে এরা কারা?

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)