জীবননগর মাদকবিরোধী অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার ৫

আপলোড তারিখঃ 2018-06-13 ইং
জীবননগর মাদকবিরোধী অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার ৫ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে মাদকবিরোধী অভিযানে গত ২৪ঘন্টায় ফেন্সিডিলসহ বিভিন্ন মামলায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমানের নেতৃত্বে জীবননগর থানার এসআই সাইফুল, এসআই গোলাম মোস্তফা, এএসআই সাজ্জাদ, এএসআই সাইদুল, এএসআই মাসুদ কনস্টেবল আক্তারুজামানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে সীমান্ত ইউনিয়নের শাখারিয়া গ্রামের আ. আজিজের ছেলে ওয়ারেন্টভুক্ত আসামী রিপন (৩০) এবং হাসাদহ গ্রামের মাঝেরপাড়ার ইব্রাহিম মন্ডলের ছেলে বিল্লালকে (৩০) গ্রেফতার করে। একই দিনে উপজেলার উথলী গ্রামের আয়ুব আলীর ছেলে নজরুল ইসলাম (২৪), একই গ্রামের ফকিরচাদের ছেলে একাধিক মাদক মামলার আসামী আসাদুল (৪২) এবং ইছাহকের ছেলে কামালকে (৩০)২৪ বোতল ফেন্সিডিলসহ আটক করে পুলিশ। এ ব্যাপারে জীবননগর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)