সরোজগঞ্জে হত্যা ও অস্ত্র মামলার আসামীসহ আটক ৩

আপলোড তারিখঃ 2018-06-13 ইং
সরোজগঞ্জে হত্যা ও অস্ত্র মামলার আসামীসহ আটক ৩ ছবির ক্যাপশন:
সরোজগঞ্জ প্রতিনিধি: চুুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ ক্যাম্প পুলিশ বিশেষ অভিযান চালিয়ে হত্যা ও অস্ত্র মামলার আসামীসহ তিনজনকে আটক করেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সরোজগঞ্জ বাজার থেকে এই তিনজনকে আট করা হয়। পরে এদেরকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আটককৃতদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছ। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কাথা জানিয়েছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জান গেছে, চুুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মোহম্মদজমা গ্রামের শ্বশুর আতিয়ার রহমানের বাড়িতে অনেকদিন যাবত বসবাস কারি ঝিনাইদহ জেলা ও হরিনাকুন্ড থানার বরিশখালি গ্রামের মৃত. ছাব্দুল মন্ডলের ছেলে অস্ত্র মামলার আসামী বোরহান আলী (৩২), এছাড়াও হত্যা মামলার আসামী কুতুবপুর ইউনিয়নের মোহাম্মদজমা গ্রামের মৃত. আকুল মন্ডলের ছেলে শহিদ আলী (৩৫), ও একই গ্রামের মৃত লুৎফর জোয়ার্দ্দারের ছেলে ইমদাদুল হক ওরফে ইন্তা (৩৫), তিনজনই মিলিত হয়ে একই সাথে অবৈধভাবে চলাফেরা করে আসছিল দিনের পর দিন। এদিকে সংশ্লিষ্ট এলাকায় তাদের বিষয়ে ভয়ে মুখ না খুললেও তাদের চলাফেরার রিপোর্ট ভাল না বলে জানায় পুলিশ। এই বিষয়ে কথাবলা হয় সরোজগঞ্জ ফাঁড়ি টুআইসি হাদিউরজামানের সাথে, তিনি জানান, হত্যা ও অস্ত্র মামলার আসামীসহ তিনজনকে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আমি ও এস আই শেখ মাহবুবুর রহমান ও এ এস আই সাকের আলীসহ সঙ্গীও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে সরোজগঞ্জ বাজার থেকে আটক করি। পরে উর্দ্ধতন কর্র্র্তৃপক্ষের সাথে কথা বলে তিনজনকেই চুুয়াডাঙ্গা সদর থানায় সোর্পাদ করি। এদিকে সদর থানার ওসি ইনচার্জ দেলোয়ার হোসেন খাঁন বলেন, সরজগঞ্জ ফাঁড়ি পুলিশ তাদেরকে আটক করে সদর থানায় প্রেরণ করছে। উক্ত আসামীদের পূর্বের রেকর্ড ভাল না। আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি কিসের কারণে তারা একত্রিত হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)