আলমডাঙ্গা থানার ওসি আবু জিহাদ খানের হিউম্যান রাইটস পিস এ্যাওয়ার্ড লাভ

আপলোড তারিখঃ 2018-06-12 ইং
আলমডাঙ্গা থানার ওসি আবু জিহাদ খানের হিউম্যান রাইটস পিস এ্যাওয়ার্ড লাভ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানার ফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান হিউম্যান রাইটস পিস এ্যাওয়ার্ড পেয়েছেন। বাংলাদেশ মানবাধিকার জোটের উদ্যোগে ঢাকা ফটো জার্নালিষ্ট এসোশিয়েশন্স হলরুমে অলোচনা সভা ও বিশেষ ক্ষেত্রে অবদানের জন্য হিউম্যান রাইটস পিস এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খানকে এ এ্যাওয়ার্ড প্রদান করা হয়। জানা গেছে, মানবাধিকার জোটের উদ্যোগে বিশেষ অবদান রাখার জন্য সারা বাংরাদেশের বেশ কয়েকজনকে বিশেষ এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিচারপতি সিকদার মকবুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা হারুন-অর-রশিদ, নারায়নগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা বেগম প্রমূখ। সভায় আলমডাঙ্গার থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের জন্য সম্মননা পদক ও সনদপত্র প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)