গাংনীতে তিন ব্যবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2018-06-12 ইং
গাংনীতে তিন ব্যবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
গাংনী অফিস: গাংনী বাজারের বিভিন্ন মার্কেটে পোশাক, শাড়ী কাপড়ের অতিরিক্ত মূল্য নেয়ার অভিযোগে ৩ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যামাণ আদালত। গতকাল সোমবার বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা আদায় করা হয়। ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিষ্ণুপদ পাল। এসময় উপস্থিত ছিলেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার। গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিষ্ণুপদ পাল বলেন, হিরা বাজারের মালিক সোলাইমানকে ১০ হাজার, লেডিস টাচ এন্ড জেন্টস মেলার মালিক রেজাউল হককে ৫ হাজার ও জামান গার্মেন্টস মালিক জামানের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)