চুয়াডাঙ্গায় ইয়াবাসহ জাফরপুরের খলিল হাজাম আটক

আপলোড তারিখঃ 2018-06-12 ইং
চুয়াডাঙ্গায় ইয়াবাসহ জাফরপুরের খলিল হাজাম আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ জাফরপুরের খলিল হাজামকে (৫০) আটক করেছে। গতকাল সোমবার ভোর ৫টার দিকে তাকে আটক করা হয়। এসময় আটককৃত আসামীদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির এসআই মুহিতুর রহমানসহ সঙ্গীও ফোর্স জাফরপুর গ্রামের জনৈক কামরুজ্জামানের বাগানের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার মৃত মজিদ হাজামের ছেলে খলিল হাজামকে আটক করেন। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)