চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কার্যক্রম ও করণীয় নির্ধারণে আলোচনা সভা

আপলোড তারিখঃ 2018-06-12 ইং
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কার্যক্রম ও করণীয় নির্ধারণে আলোচনা সভা ছবির ক্যাপশন:
সকলকে সাথে নিয়ে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেয়ার সিদ্ধান্ত নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা নবগঠিত ছাত্রদলের কার্যক্রম ও করণীয় নির্ধারণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার সময় সানডিয়ান হোটেল এন্ড চাইনজ রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খানের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক আহসান হাবীব মামুন, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান ও যুগ্ম সম্পাদক আরিফ আহমেদ শিপ্লব। আলোচনা সভায় নেতৃবৃন্দ সংগঠনের ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন সেই সাথে সকলকে সাথে নিয়ে ছাত্রদলকে এগিয়ে নিতে পরামর্শমূলক বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম সফল করতে ছাত্রদলের সকল স্তরের নেতা কর্মীদেরকে প্রস্তুত থাকার আহবান জানান। আলোচনা সভায় জেলা ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের অনেকেই চুয়াডাঙ্গায় না থাকায় স্ব-শরীরে উপস্থিত হতে পারেনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)