দর্শনা মোবারকপাড়ার বাপ্পি ইয়াবাসহ গ্রেফতার

আপলোড তারিখঃ 2018-06-11 ইং
দর্শনা মোবারকপাড়ার বাপ্পি ইয়াবাসহ গ্রেফতার ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা মোবারকপাড়ার বাপ্পিকে (২৪) ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সোয়া ১১ টার দিকে দর্শনা তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে ইয়াবাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে রাতেই দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করেছে। পুলিশ জানায়, দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ ইন্সপেক্টর ইউনুস আলীর নেতৃত্বে এএসআই লাবলু সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে মাদকবিরোধী অভিযান চালায় দর্শনা মোবারকপাড়ায়। এসময় মোবারকপাড়ার বাটুর মেহগনি বাগানের সামনের পাকা রাস্তার উপর থেকে ৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ শওকত আলীর ছেলে শফিকুল ইসলাম ওরফে বাপ্পিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ তাকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)