নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৃথক সড়ক দূর্ঘটনায় ৩ জন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- দামুড়হুদার হরিশ্চন্দ্রপুরের মৃত. এখলাসের ছেলে বাবলু, রওশনের ছেলে শেখ সাদী ও আলী আহম্মদের ছেলে আ.সামাদ। সামাদ ও শেখ সাদী বেশি আঘাত না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান স্থানীয়রা।
জানা যায়, সকাল ১০টার দিকে হরিশ্চন্দ্রপুর থেকে করিমনযোগে দামুড়হুদা মডেল থানায় যাওয়ার পথে দামুড়হুদার নতুন বাস্তপুর সড়কে ধানের গাড়ির (ট্রলি) ধাক্কা লেগে আ. সামাদ, শেখ সাদী ও বাবলু আহত হন। এদের মধ্য বাবলুর অবস্থা আশঙ্কাজনক দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে, চুয়াডাঙ্গার আলুকদিয়া তেলপাম্পের সামনে মোটরসাইকেলের ধাক্কায় সিদ্দিক (৪৫) নামের এক ব্যক্তি গুরুতর জখম হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আহত সিদ্দিক সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের খেজুরতলাপাড়ার আকবার আলীর ছেলের। জানা গেছে, গতকাল দুপুরে আলুকদিয়া তেলপাম্পের সামনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সিদ্দিক গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা এখন উন্নতির দিকে বলে জানায় কর্তব্যরত চিকিৎসক।
