ছবির ক্যাপশন:
বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার জন্য পায়তারা করছে সরকার
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন রায় ঘোষণার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায় একযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। গতকাল রোববার বিকাল সাড়ে ৩টায় স্থানীয় সাহিত্য পরিষদ চত্বরে এ বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা মো. শরীফুজ্জামান শরীফ। মিছিলটি ব্যাপক পুলিশি বাঁধায় সড়কে উঠতে না পেরে সাহিত্য পরিষদের প্রবেশ ফটকে বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা মো. শরীফুজ্জামান শরীফ বলেন, ‘দেশের তিন বারের সফল প্রধানমন্ত্রী দেশমাতা খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলক মামলায় সাজা দিয়ে কারাগারে রাখা হয়েছে। বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার পায়তারা করছে সরকার। কারাগারে চার দেয়ালের মাঝে অতি কষ্টে দিনাতিপাত করছেন তিনি।’
সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রাফাতুল্লাহ মহলদার। জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন আবুবক্কর সিদ্দিক আবু, পৌর বিএনপি’র সহ-সভাপতি খায়রুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দীন, আব্দুল ওহাব, জেলা যুবদলের সদস্য আশাদুল হক বটুল, রাশেদুল ইসলাম রাশেদ, মাসুদ রানা আপেল, এরশাদ আলী, রুবেল হাসান, তুহিন ইসলাম, শাহজামাল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, আরিফ আহম্মেদ শিপলব, ছাত্রনেতা, শাকিল আহম্মেদ নাঈম, কৌশিক আহম্মেদ রানা, ইকবাল হাসান প্রমূখ।
