মেহেরপুরে হেরোইন রাখায় এক ব্যক্তির ২ বছর কারাদন্ড

আপলোড তারিখঃ 2018-06-11 ইং
মেহেরপুরে হেরোইন রাখায় এক ব্যক্তির ২ বছর কারাদন্ড ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে হেরোইন রাখার অপরাধে আশরাফুল ইসলাম ওরফে টিপু নামের এক ব্যক্তিকে ২ বছর কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারদন্ড দিয়েছে আদালত। গতকাল রবিবার দুপুরে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম ওই রায় দেন। দন্ডিত আশরাফুল ইসলাম গাংনী পূর্ব মালসাদাহ গ্রামের আওলাদ হোসেনের ছেলে। মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২২ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানার এসআই নাসির উদ্দীনের নেতৃত্বে পুলিশ গাংনী বাসস্ট্যান্ড এলাকা থেকে আশরাফুল ইসলামকে ২ গ্রাম হেরোইনসহ আটক করে। আশরাফুলকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১) এর টেবিলের ক্রমিক ১(ক) ধারায় গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়। যার সেশন কেস নং-১২৭/১৬। জিআর কেস নং-২০/১৬। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে চার্জশীট দাখিল করেন। মামলায় মোট ৭ জন তাদের স্বাক্ষি প্রদান করেন। এতে আসামী দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে ২ বছরের কারাদন্ড ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ড প্রদান করেন। এ মামলা পরিচালনা করেন রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি কাজী শহীদুল হক এবং আসামী পক্ষে আতাউল হক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)