চুয়াডাঙ্গায় তারাদেবী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণকালে পুলিশ সুপার মাহবুব রহমান পিপিএম

আপলোড তারিখঃ 2018-06-10 ইং
চুয়াডাঙ্গায় তারাদেবী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণকালে পুলিশ সুপার মাহবুব রহমান পিপিএম ছবির ক্যাপশন:
তারাদেবী ফাউন্ডেমনের কার্যক্রম উত্তরাত্তোর বৃদ্ধি পাক; টিকে থাক যুগ যুগ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম বলেছেন, সমাজের হতদরিদ্র মানুষের কল্যাণে তারাদেবী ফাউন্ডেশনের উদ্যোগকে সাধুবাদ জানায়। এ প্রতিষ্ঠানের কার্যক্রম উত্তরাত্তোর বৃদ্ধি পাক, টিকে থাক যুগ যুগ। পুলিশ সুপার গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টার সময় চুয়াডাঙ্গা শহরের পান্না সিনেমা হল চত্বরে তারাদেবী ফাউন্ডেশনের আয়োজনে ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এফবিসিসিআইয়ের পরিচালক, বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালার সভাপতিত্বে চুয়াডাঙ্গা পৌর এলাকায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তারাদেবী ফাউন্ডেশন চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি শেখ সেলিমের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও তারাদেবী ফাউন্ডেশনের উপদেষ্ঠা সরদার আল-আমিন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও তারাদেবী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, ফাউন্ডেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জুয়েলার্স সমিতির দপ্তর সম্পাদক রিপনুল হাসান রিপন এবং মোমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার। এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মাহবুল ইসলাম সেলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক রতন আলী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট তসলিম উদ্দিন ফিরোজ ও অর্থ সম্পাদক পবিত্র কুমার আগরওয়ালা। এর আগে গতকাল শনিবার বেলা সাড়ে ১২টায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়ন পরিষদ চত্বরে ওই ইউনিয়নের চেয়ারম্যান জিল্লুর রহমান জিল্লুর সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে বক্তব্য রাখে তারাদেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালা। এসময় তিনি বলেন, ধর্ম যার যার; উৎসব সবার এই বিষয়টি গুরুত্ব দিয়ে প্রত্যেকটি ধর্মীয় উৎসবে সাধ্যমত কম সামর্থবান মানুষের পাশে দাঁড়ানোর জন্যই ঈদ সামগ্রী বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ কাজে সামর্থবান ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, আলুকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসলাম উদ্দীন ও গাংনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের আবু। সেখানে তিনটি ইউনিয়নের মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। একইদিন বেলা ২টায় সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সেখানকার চেয়ারম্যান আবু হাসানুজ্জামান মানিকের সভাপতিত্বে একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফাউন্ডেশনের চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালা কুতুবপুর, পদ্মবিলা ও শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)