নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দূর্ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছে। গতকাল শনিবার এসব দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন- পশ্চিম মদমপুড়ের মৃত আব্দুর রহমানের ছেলে আজিজুল রহমান (৬০), কুষ্টিয়া সদরের মিরপুরের মৃত তাইজাল হোসেনের ছেলে আনসার হোসেন (৬৫), দামুড়হুদা জয়রামপুড়ের মৃত সালেমান হোসেনের ছেলে আবু সাঈদ ও চুয়াডাঙ্গা ঠাকুরপুরের তোফাজ্জেলর ছেলে মারুফ (২০)।
জানা যায়, চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের মুন্সিগঞ্জ এলাকায় একটি ট্রাক ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে গুরুতর আহত হন মোটরসাইকেলটির চালক কুষ্টিয়া সদরের পশ্চিম মদমপুড়ের মৃত আব্দুর রহমানের ছেলে আজিজুল রহমান। এছাড়াও গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের পিছনে বসে থাকা কুষ্টিয়া মিরপুরের মৃত. তাইজাল হোসেনের ছেলে আনসার হোসেন। এ সময় তাদেরক উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, চুয়াডাঙ্গা ঠাকুরপুরের তাফাজ্জেলর ছেলে মারুফ বাসা থেকে বের হওয়ার সময় একটি পাওয়ারটিলার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এ সময় সে গুরুত্বর জখম হলে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে, সিএনজিযোগে বাসায় ফেরার সময় দামুড়হুদা ডুগডুগিতে সিএনজি দূর্ঘটনায় গুরুত্বর জখম হয় মৃত সালেমান হোসেনের ছেলে আবু সাঈদ। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে করে।
