সদর থানা ও ফাঁড়ি পুলিশের অভিযানে চার গাঁজা বিক্রেতা আটক

আপলোড তারিখঃ 2018-06-10 ইং
সদর থানা ও ফাঁড়ি পুলিশের অভিযানে চার গাঁজা বিক্রেতা আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানা ও সদর ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে চার গাঁজা বিক্রেতাকে আটক করেছে। গতকাল শনিবার ভিন্ন ভিন্ন সময়ে পৃথক স্থান থেকে এসকল গাঁজা বিক্রেতাকে আটক করা হয়। এসময় আটককৃত আসামীদের কাছ থেকে ২৫ গ্রাম ও ১৫ পুরিয়া গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আটককৃতরা হল- চুয়াডাঙ্গা বড় মসজিদপাড়ার হাসান (৩৫) ও আলীয়ারপুর গ্রামের মাহমুদুর রহমান মাছুম (২১), সোহেল রানা (২২) ও আছিপ হোসেন (১৩)। পুলিশ সুত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির এসআই মুহিতুর রহমানসহ সঙ্গীও ফোর্স বড় মসজিদপাড়ার নিজ বাড়ি থেকে হাসানকে ২৫ গ্রাম গাঁজাসহ আটক করে। সে মৃত আজিজুল হকের ছেলে। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। এদিকে, সদর থানার এসআই সুমন সরকার কুতুবপুর আলিয়ারপুর গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে একই এলাকার মনিরুল হকের ছেলে মাহমুদুর রহমান মাছুম, হামিদুল হকের ছেলে সোহেল রানা ও সামসুল হকের ছেলে আসিফকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১৫ পুরিয়া গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)