মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপলোড তারিখঃ 2018-06-10 ইং
মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী রংমহল গ্রামে পানিতে ডুবে তানবির রহমান (৩) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তানবির রহমান মালয়েশিয়া প্রবাসী রবিউল ইসলামের ছেলে। নিহত তানবিরের চাচা মোহাম্মদ ফারুক জানান, দুপুরের দিকে খেলা করতে গিয়ে বাড়ির পাশের একটি পানি ভর্তি ছোট পুকুরে পড়ে যায় তানবির। এসময় তাকে না পেয়ে খোঁজাখুজি করার সময় ওই খাদে পড়ে থাকতে দেখে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কিছুক্ষন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মেহেরপুর জেনারেল হাসপাতালের ইমারজেন্সী মেডিক্যাল অফিসার রাফিকুন নবি সিয়াম জানান, শিশু তানবিরকে শেষ অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। এখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)