ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রাম গতকাল শনিবার রাতে নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করে এক সংঘর্ষে ৬ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। আহতরা হলেন- বাদপুকুরিয়া গ্রামের আব্দুল কাদের ব্যাপারী, ইলা বেগম, মানিক হেসেন, রতন আলী, তছুরা বেগম ও মনিরুল ইসলাম। এ ঘটনায় পুলিশ ফারুক ও নুর আলী নামে দুই ব্যক্তিকে আটক করেছে। ডাকবাংলা পুলিশ ফাড়ির এসআই হাসানুজ্জামান জানান, বাদপুকুরিয়া গ্রামের বিল্লল হোসেনের সাথে এাকই গ্রামের স্বামী পরিত্যক্তা পারভিন বেগমের সাথে অবৈধ সম্পর্ক ছিল। এ নিয়ে গতকাল শনিবার রাতে তারাবির নামাজের পর মসজিদের বাইরে দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্কের এক পযর্য়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের ৬ জন আহত হন। এর মধ্যে ৩ জনের অবস্থা আশংকা কনক বলে হাসপাতাল সুত্রে বলা হয়েছে। এ ঘটনার পর থেকে বাদপুকুরিয়া উত্তেজনা বিরাজ করছে।
