চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে অভিনন্দন মিছিল-সংবর্ধনা

আপলোড তারিখঃ 2018-06-10 ইং
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে অভিনন্দন মিছিল-সংবর্ধনা ছবির ক্যাপশন:
অপপ্রচার-গুজবে কান না দিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নেতৃবৃন্দের নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকলকে স্বাগত জানিয়ে অভিনন্দন মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠান করা হয়েছে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টায় স্থানীয় সাহিত্য পরিষদ হলরুমে এ আয়োজন করে চুয়াডাঙ্গা পৌর ও উপজেলা ছাত্রদল। পৌর ছাত্রদল নেতা কৌশিক আহম্মেদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি শাহজাহান খান। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন। জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, নাজমুল আরেফিন কিরন, আরিফ অহম্মেদ শিপ্লব। বক্তারা, দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে সকলকে সামিল হওয়ার আহ্বান জানান। একই সাথে আগামীর আন্দোলনে সংগ্রামের জন্য প্রস্তুত হয়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেন। ``তারা আরো বলেন, কেন্দ্র ঘোষিত বর্তমান কমিটি নিয়ে জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান কিছু নেতা যে অপপ্রচার চালাচ্ছে তা থেকে বিরত থাকতে হবে। একই সাথে গুজবে কান দিয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করতে হবে। সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বিশ্বাস জনি, জেলা ছাত্রদল নেতা শেখ সাহাবাজ সুজন, মেহেদী হাসান সোহাগ, ইমরান আহম্মেদ, কলেজ ছাত্রদল নেতা আবাবিল হোসেন সাদ্দাম, পৌর ছাত্রদল নেতা শাকিল আহম্মেদ নাঈম, সাইমুম আহমেদ ইকবাল, সাহেদ সিদ্দিকী সোহেল, রাজা, ছোটন, বিটু, শান্ত, আরমান, কনক, সাইমুম, আকিজ, সদর থানা ছাত্রদল নেতা মাহবুব, রমজান, সোহাগ, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদল নেতা শফিকুল আজম ডালিম, সাগর, কানন, জীবননগর উপজেলা ছাত্রদল নেতা জিল্লুর রহমান, অমিত খান প্রমূখ। এর আগে নেতাকর্মীরা সাহিত্য পরিষদ চত্বর থেকে একটি অভিনন্দন মিছিল বের করে। মিছিলটি প্রধান সড়কে উঠলে পুলিশি বাঁধার মুখে ছত্রভঙ্গ হয়ে যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)