আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে ৩ আসামী আটক

আপলোড তারিখঃ 2018-06-10 ইং
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে ৩ আসামী আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ আসামীকে আটক করেছে। গত শুক্রবার রাতে তাদেরকে আটকের পর গতকাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, শুক্রবার রাতে আলমডাঙ্গা থানা পুলিশের এসআই লিয়াকত আলী অভিযান চালিয়ে আইলহঁাঁস ইউনিয়নের শিশিলদাঁড়ি গ্রামের রিকাত আলী মালিতার ছেলে রেজাউল মালিতাকে আটক করে। তার বিরুদ্ধে বিদেশে লোক পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় বৈদেশিক কর্মসংস্থান আইনে মামলা হলে এ মামলার আসামী হিসেবে তাকে আটক করে পুলিশ। অন্যদিকে, মুন্সিগঞ্জ ফাঁড়ি ইনচার্জ এসআই আলমগীর মুন্সিগঞ্জ বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার দায়ে ময়মনসিংহ ত্রিশাল উপজেলার তিরথী গ্রামের আব্দুল জব্বারের ছেলে বাপেল মাহমুদকে (২১) আটক করে সংশ্লিষ্ট মামলায় জেল হাজতে প্রেরণ করেন। এছাড়াও একইদিন এসআই নাজিম কুষ্টিয়ার গোয়ালদহ গ্রামের মৃত নওশের আলীর ছেলে আনিসুর রহমান বেনুকে আটক করে। বেনু বিভিন্ন ব্যবসায়ীর কাছে টাকা ধার না নিয়ে পরিশোধ না করার ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে পুলিশ আটক করে। আটককৃতদেরকে গতকাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)