জীবননগর পুলিশের অভিযানে গাঁজাসহ আটক

আপলোড তারিখঃ 2018-06-10 ইং
জীবননগর পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২শ’ গ্রাম গাঁজাসহ এক গাঁজা ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল শনিবার সকালে তাকে আটক করা হয়। জানা যায়, শনিবার সকালে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমানের নেতৃত্বে জীবননগর থানার এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার সুটিয়া গ্রামে অভিযান চালিয়ে সুটিয়া গ্রামের মৃত দাউদ আলী মন্ডলের ছেলে মিজানুর রহমানের (৫২) বাড়ি থেকে ২শ’ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে পুলিশ। এ ব্যাপারে জীবননগর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)