চুয়াডাঙ্গার খাদেমপুরে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

আপলোড তারিখঃ 2018-06-10 ইং
চুয়াডাঙ্গার খাদেমপুরে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার খাদেমপুরে সাপের কামড়ে সখিনা খাতুন (৫০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বৃদ্ধা সখিনার পায়ে একটি বিষধর সাপে কাপড় দেয়। পরবর্তিতে তাকে উদ্ধার করে কমলাপুরের একটি কবিরাজের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসার পর তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে তার পায়ে একটি ইদুঁরে কামড়েছে বলে মনে করেন। এরপর পায়ের যন্ত্রণা বাড়লে রাত সাড়ে ৩টার দিকে তাকে কমলাপুরের তুহিন কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। এ সময় কবিরাজ জানান তার পায়ে একটি বিষধর সাপে দংশন করেছে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়। পরবর্তিতে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। এ সময় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত সখিনা খাতুন চুয়াডাঙ্গা খাদিমপুর গ্রামের মসলেম উদ্দিনের স্ত্রী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)