দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু

আপলোড তারিখঃ 2018-06-10 ইং
দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্টে রাহেলা বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা ১২টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত রাহেলা বেগম দামুড়হুদার নতিপোতা গ্রামের উত্তরপাড়ার রবগুল হোসেনের স্ত্রী। নিহতের পারিবারের সদস্যরা জানায়, মনিবার দুপুরে তার নিজ ঘরে অচেতন অবস্থায় তাকে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শামীম কবীর তাকে মৃত ঘোষনা করেন। তিনি আরও জানান, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসার আনুমানিক ২ ঘন্টা আগেই বৃদ্ধা রাহেলা বেগমের মৃত্যু হয়েছে। তবে কিভাবে আর কোথা থেকে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেনি পরিবারের সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)