চুয়াডাঙ্গায় হতদরিদ্র ও পথশিশুর মাঝে তরু অর্গানাইজেশনের ঈদের পোশাক বিতরণ

আপলোড তারিখঃ 2018-06-09 ইং
চুয়াডাঙ্গায় হতদরিদ্র ও পথশিশুর মাঝে তরু অর্গানাইজেশনের ঈদের পোশাক বিতরণ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর গড়া তরু অর্গানাইজেশনের উদ্যোগে ১৫০ জন হতদরিদ্র ও পথশিশুর মাঝে ঈদের পোশাক বিতরণ শুরু হয়েছে। ‘মেইক দেম স্মাইল’ স্লোগান নিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রথম দিন ৪০ জন হতদরিদ্র ও পথশিশুর মাঝে ঈদের পোশাক বিতরণ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জসিম উদ্দীন। সংগঠনের সংগঠক জারীফ জামান, সাঈদ ছামীউল্লাহ, রিফাত আহমেদ, আব্দুল্লাহ আল মারুফ ও সাইফ মালিক জানান, তারা নিজেদের দেওয়া ও বিভিন্ন মাধ্যম থেকে অর্থ সংগ্রহ করে এ কার্যক্রম পরিচালনা করছে। আয়োজকরা আরো জানান, আগামী ১৩ জুন আরো ৯০ জন হতদরিদ্র ও পথশিশুর মাঝে ঈদের পোশাক বিতরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)