বেগমপুর পুলিশের অভিযানে ১৮ বোতল ফেনসিডিলসহ আটক ১

আপলোড তারিখঃ 2018-06-09 ইং
বেগমপুর পুলিশের অভিযানে ১৮ বোতল ফেনসিডিলসহ আটক ১ ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: চুয়াডাঙ্গা সদরের বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়ীয়া বটতলা বাজারে অভিযান চালিয়ে ১৮ বোতল ফেনসিডিলসহ সাজাহান (৪৫) নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত সাজাহান বেগমপুর চিলমারী পাড়ার আব্দুল মান্নানের ছেলে। বেগমপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই শফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এএসআই জাহিদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালানো হয় আকন্দবাড়িয়া বটতলা বাজারে। এসময় ১৮ বোতল ফেনসিডিলসহ সাজাহানকে আটক করা হয়। আটককৃতর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করে ওইদিন রাতেই সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)