জীবননগরে ফেনসিডিল ও পিকআপসহ মাদকব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2018-06-08 ইং
জীবননগরে ফেনসিডিল ও পিকআপসহ মাদকব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের শাহাপুর ফাঁড়ি পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল ও পিকআপসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গত বুধবার রাত ১০টার দিকে সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কে কনটেক মিলের সামনে থেকে ২৪০ বোতল ফেনসিডিল ও পিকআপসহ আশরাফ আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এ ব্যাপারে জীবননগর থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ সুত্রে জানা গেছে, মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার ছোটরায়পাড়া গ্রামের দানেশ মিয়ার ছেলে আশরাফ আলী (৪৩) গত বুধবার রাত ১০টার দিকে একটি লাল রংয়ের পিক নিয়ে সন্তোষপুর সড়কপথ দিয়ে আন্দুলবাড়ীয়া বাজারের দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার অফিসার ইনর্চাজ মাহমুদুর রহমানের নির্দেশে টহল পুলিশ শাহাপুর ফাঁড়ির ইনর্চাজ এসআই বাবুল হোসেন ও টুআইসি এএসআই মুশফিকুজ্জামান সংঙ্গীয় ফোর্সসহ কনটেক মিলের সামনে পিকআপটি গতিরোধ করে তল্লাশী চালায়। তল্লাসী করাকালে পুলিশ ২টি পাটের বস্তা থেকে ২৪০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ আশরাফ আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় সঙ্গীয় কয়েকজন পালিয়ে যায়। উদ্ধারকৃত ফেনসিডিল ও পিকআপসহ আটককৃতকে জীবননগর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে শাহাপুর ক্যাম্পের টুআইসি এএসআই মুশফিকুজ্জামান বাদী হয়ে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আটককৃতকে পুলিশ গতকাল সংশ্লিষ্ট আদালতে সোর্পদ করলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)