দুই বিঘা পুকুরের ৩ লাখ টাকার মাছের ক্ষয়ক্ষতি

আপলোড তারিখঃ 2018-06-08 ইং
দুই বিঘা পুকুরের ৩ লাখ টাকার মাছের ক্ষয়ক্ষতি ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার বকসিপুরে পুকুরে বিষ প্রয়োগ করেছে দূর্বৃত্তরা আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার বকসিপুর গ্রামের এক ব্যক্তির পুকুরে বিষ প্রয়োগ করে ৩ লাখ টাকার মাছের পোনার ক্ষতি করেছে দূর্বৃত্তরা। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার সকালে পুকুরে গিয়ে ওই ব্যক্তি দিশেহারা হয়ে পড়েন। জানা গেছে, আলমডাঙ্গার ডাউকি ইউনিয়নের বকসিপুর মাঝের পাড়ার মৃত. আব্দুল ওহাবের ছেলে জহুরুল ইসলাম বহুদিন ধরে বিভিন্ন মানুষের কাছ থেকে পুকুর লীজ নীয়ে মাছের চাষ করে আসছেন। তিনি বকসিপুর গ্রামে প্রায় ২ বিঘার একটি পুকুরে ডিম ফুটিয়ে ধানী পোনার চাষ করেন। বুধবার গভীর রাতে শত্রুতামূলকভাবে তার পুকুরে বিষ প্রয়োগ করে দূর্বৃত্তরা। সকালে মানুষ ওই পুকুরে ধানী পোনা মরে ভেসে উঠতে দেখে। সংবাদ পেয়ে জহুরুল ইসলাম পুকুর পাড়ে গিয়ে হততম্ভ হয়ে যায়। তিনি জানান, কেউ শত্রুতামূলক তার পুকুরে বিষ দিয়ে প্রায় ৩ লাখ টাকার মাছের ক্ষতি করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)