চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের ইফতার মাহফিলে ডিসি জিয়াউদ্দীন আহমেদ

আপলোড তারিখঃ 2018-06-07 ইং
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের ইফতার মাহফিলে ডিসি জিয়াউদ্দীন আহমেদ ছবির ক্যাপশন:
ত্যাগের মহিমাকে কাজে লাগিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে নিজস্ব প্রতিবেদক: প্রতি বছরের ন্যায় জমকালো আয়োজনে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গা সার্কিট হাউস প্রাঙ্গনে এ আয়োজন করা হয়। ইফতার মাহফিলে আগত অতিথিদের স্বাগত জানান জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা. জসীম উদ্দীন, স্থানীয় সরকারের উপ-পরিচালক সৈয়দ ফারুক আহমেদ ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। ``জেলা প্রশাসকের নিমন্ত্রণে ইফতার মাহফিলে অতিথি হিসেবে অংশ নেন পুলিশ সুপার মাহবুবুর রহমান-পিপিএম, জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম, চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক লে. কর্নেল ইমাম হাসান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম.এ. হামিদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান সেখ সামসুল আবেদিন খোকন, সিভিল সার্জন ডা. খায়রুল আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূরজাহান খানম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান, সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দার, সিনিয়র আইনজীবী মোল্লা আব্দুর রশিদ (জিপি)। দোয়া ও ইফতার পূর্বক এক বক্তব্যে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন, ‘রমজান মাস ফজিলতের মাস। এই মাসে ত্যাগের মহিমাকে কাজে লাগিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। রোজা রাখার পাশাপাশি মানব সেবা করাও পরম এবাদত। আসুন সকলে মানব সেবার মানসিকতা উজ্জীবিত করি।’ আরো অংশ নেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহা. কলিমুল্লাহ, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, জেলা সাংবাদিক সমিতির সভাপতি এড. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, দৈনিক সময়ের সমীকরণ’র প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনসহ সরকারি কর্মকর্তা, বিচারক, আইনজীবী, রাজনীতিক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)