মাদকসেবীসহ আটক ৫ : ইয়াবা উদ্ধার

আপলোড তারিখঃ 2018-06-07 ইং
মাদকসেবীসহ আটক ৫ : ইয়াবা উদ্ধার ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ ২ জন, এক চোর ও ২ মাদকসেবীকে আটক করেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। জানা গেছে, আলমডাঙ্গা থানার এসআই সুফল সঙ্গীয় ফোর্সসহ উপজেলার কুমারী ইউনিয়নের কুমারী গ্রামের গোলাপের ছেলে সুমন (২৫) ও একই গ্রামের কারিগরপাড়ার মফিজ উদ্দিনের ছেলে কোরবান আলীকে (৪৮) আটক করে। আটকের পর তাদের দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা উদ্ধার করে। এছাড়াও এসআই জামাল ও এএসআই আসাদ অভিযান চালিয়ে আসাননগর গ্রামের মৃত আইজেলের ছেলে জাকির হোসেন (২২) ও বড় গাংনীর মৃত. আব্দুল জলিলের ছেলে মুক্তার আলীকে (৫০) মাদক সেবনের অপরাধে আটক করে। এ ছাড়াও দূর্লভপুরের এসআই শাহিন ওই গ্রামের আইনাল হকের ছেলে মলিন অরফে বাকেটকে (২২) চুরির অপরাধে আটক করে। আটকের পর তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)