চুয়াডাঙ্গায় ইয়াবাসহ গুলশানপাড়ার কালু আটক

আপলোড তারিখঃ 2018-06-07 ইং
চুয়াডাঙ্গায় ইয়াবাসহ গুলশানপাড়ার কালু আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে গুলশানপাড়ার কালুকে (৩৫) আটক করেছে। গতকাল বুধবার দুপুর ২টার দিকে নিজ বসত বাড়ি থেকে ১০পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়েছে। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর ফাঁড়ির এসআই মুহিতুর রহমানসহ সঙ্গীও ফোর্স গুলশানপাড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার আনু মিয়ার ছেলে কালুকে তার নিজ বসত বাড়ি থেকে আটক করেন। এসময়ে আটককৃত আসামীর শরীর তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)