জীবননগরে সড়ক দূর্ঘটনায় একজন আহত

আপলোড তারিখঃ 2018-06-07 ইং
জীবননগরে সড়ক দূর্ঘটনায় একজন আহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: জীবননগর উপজেলার নারানপুর গ্রামে আলমসাধু উল্টে মুরাদ (২০) নামের চালক আহত হয়েছে। গতকাল বুধবার বেলা ৩টার দিকে এ দূর্ঘটনা ঘটে। আহত মুরাদ জীবননগর উপজেলায় নারানপুর গ্রামের খোকনের ছেলে। জানা গেছে, বুধবার বিকালে নারানপুর রাজধানীপাড়ার আব্দুর রহিম খোকনের ছেলে মুরাদ (২০) জীবননগর থেকে আলমসাধুযোগে রায়পুর যাচ্ছিল। পথিমধ্যে মৃগমারি গ্রামে পৌছালে আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে খাদের ভিতর উল্টে যায়। এতে আলমসাধু চালক মুরাদ গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্বার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। জরুরী বিভাগের কর্তব্যতর চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সদর হাসপাতালে ভর্তি করে রাখে। শেষ খবর পাওয়া পর্যন্ত তার অবস্থা উন্নতির দিকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)