ছবির ক্যাপশন:
বিক্ষোভ মিছিল-সমাবেশ : কেন্দ্রীয় নেতা বাবু খানকে অবাঞ্চিত ঘোষণা
প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা শাখার নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের উদ্যোগে নবগঠিত জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
সদ্য বিলুপ্ত জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মুঞ্জুরুল জাহিদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জেলা ছাত্রদলের সদস্য ও নবগঠিত কমিটির সিনিয়র সহসভাপতি তৈাফিক এলাহী তৌফিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুঞ্জুরুল জাহিদ। তিনি এক বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির যখন অত্যন্ত নাজুক অবস্থায় মধ্যদিয়ে অতিবাহিত করছে। আমাদের প্রিয় আপোষহীন নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া বর্তমান অবৈধ সরকারের রোষানলে নির্জন কারাগারে বন্দী। ঠিক সেই সময় নিজেদের দলের মধ্যে ঘাপটি মেরে থাকা সরকারের দালাল চক্র তাদের সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের কুট কৌশলের অংশ হিসেবে জনপ্রিয় নেতা তারেক রহমানের নির্দেশনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে মোটা অংকের অবৈধ্য অর্থের লেনদেনের মাধ্যমে চুয়াডাঙ্গাতে একটি তলপিবাহক জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করে। যে কমিটির প্রধান পৃষ্ঠপোষকতা করেন নামধারী কথিত বিএনপি নেতা যার কাজেই অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে দলের মধ্যে বিভেদ সৃষ্টি করে সরকারের এজন্ডা বাস্তবায়ন করা। বিগত দিনে তিনি চুয়াডাঙ্গাতে কোন দিনই কোন কেন্দ্রীয় কর্মসূচীতে অংশগ্রহণ করেনি। বরং তিনি তার ব্যবসায়ীক লাভের উদ্দ্যেশ্য তারই নিযুক্ত কর্মচারীদের দিয়ে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি গঠন করেন। যা চুয়াডাঙ্গাবাসীর কাছে স্পষ্ট প্রমানিত। উনি নেত্রীর মুক্তি না চাইলেও কখনো শুভেচ্ছার ব্যানার, ফেষ্টুন ও পোস্টার করতে ভুল করেন না। তিনি আর কেও নন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাহমুদ হাসান খান বাবু। আমরা এই কথিত নামধারী নেতাকে চুয়াডাঙ্গাতে ছাত্রদলের পক্ষ থেকে অবাঞ্চিত ঘোষনা করলাম। সাথে সাথেই রাইজিং গ্রুপের কথিত কর্মচারী নবগঠিত জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান ও সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিনসহ নবগঠিত কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করলাম।
একই সাথে নবগঠিত কমিটির যে সকল নেতারা উক্ত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে একত্বতা প্রকাশ করেন তাদেরকে সাধুবাদ জানাই। অবিলম্বে নবগঠিত কমিটি বিলুপ্ত করে রাজপথের যোগ্য ও পরিক্ষিত ছাত্রনেতা দিয়ে নতুন কমিটি গঠন করে আগামী দিনের আন্দোলন সংগ্রামকে বেগবান করার আহবান জানাচ্ছি। তা না হলে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল উক্ত নবগঠিত কমিটিকে তীব্র আন্দোলনের মাধ্যমে রাজপথে প্রতিহত করে নিজেদের অধিকার আদায় করবে ইনশাল্লাহ।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সহ সভাপতি মো. আশিকুল হক শিপুল, জেলা ছাত্রদলের সদস্যবৃন্দ যথাক্রমে মলিন আলী লিমন, তৌহিদুজ্জামান তৌহিদ, রিন্টু মহলদার, এস.এম হাসান, সাহরিয়ার সনি, সুমন হোসেন, রানা হামিদ, ফয়সাল ইকবাল, ইমরান হোসেন উজ্জল, সলেমান, রহমত আরী, মোমিন, সোহেল, জুয়েল রানা, ফরিদুজ্জামান ফরিদ, তোহফাতুর রহমান রিংকু, আনিছুর রহমান, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান স্কয়ার, জুড়োন ইসলাম, মেহেদী হাসান অনিক, মীর শুভ, রাকিব হোসেন, সবুজ, নাজমুল হোসেন, আবদার হোসেন রাজু, পিনু মুন্সি, জুয়েল, সাজু, শুভ, রাইহানসহ জেলা ছাত্রদলের অর্ধশতাধিক সদস্য।
এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানা, পৌর ও সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। প্রতিবাদ সমাবেশটি পরিচালনা করেন জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সহ-সভাপতি সাইফুল ইসলাম সুমন।
